পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ও সম্পাদিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (১৭;আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সতেরোপাড়া উঁচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো সতেরোপাড়া উঁচাভিটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) ও তারিকুল ইসলামের ছেলে ফারহান (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহত শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে দুই শিশু বাড়ির পাশে রাস্তার ধারে সতেরোপাড়া উঁচাভিটা জামে মসজিদ প্রাঙ্গণে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রিয়াদুল ইসলাম বলেন, একসঙ্গে দুই ভাইয়ের দুই শিশুসন্তানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে গ্রামের শত শত মানুষ শিশু দুটিকে একনজর দেখতে ছুটে আসেন। একই খাটিয়ায় পাশাপাশি দুই শিশুর মরদেহ রেখে জানাজা ও পরে পাশাপাশি দাফনের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কাইয়ুম বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬