পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মিলল ফেনসিডিল-গাঁজা

জব্দ করা মাইক্রোবাস ও গাঁজা-ফেনসিডিল

জব্দ করা মাইক্রোবাস ও গাঁজা-ফেনসিডিল © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। এরপর গাড়িটিতে তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় মাইক্রোবাস।

শনিবার (১৫ আগস্ট) রাতে এক প্রেস ব্রিফ্রিং এতথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। 

তিনি বলেন, সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া করলে মাইক্রোবাসে থাকা অজ্ঞাতনামা মাদক কারবারিরা সুকৌশলে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়।

মাসুদ আলম আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, চেকপোস্ট স্থাপন এবং বিশেষ অভিযানসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদকদ্রব্যের সরবরাহ, পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্র শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন, সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬