সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ AM
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা © সংগৃহীত

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ জানিয়েছে, ডাকাতরা চেষ্টা করেছিল তবে ডাকাতি করতে পারেনি। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সাভারের বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোর সাড়ে ৪টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নে আকরাইন-সাভার সড়কের কালিয়াকৈর এলাকায় এ ডাকাতরা গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এসময় ভাইরাল হওয়া ৩১ সেকেন্ডে একটি ভিডিওতে দেখা যায়, সাভারের বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় একটি প্রাইভেটকার যাচ্ছিল। এসময় সড়কে একটি গাছ ফেলে কয়েক জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে প্রাইভেটকারের গতিরোধের চেষ্টা করে। সেসময় প্রাইভেটকার চালক গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ডাকাত সদস্যরা গাড়িতে হামলা করে। এতে গাড়ির জানালার কাচ ভেঙে যায়। 

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ কিছু সময়ের জন্য সড়কে গাড়ির স্বাভাবিক অবস্থা বন্ধ দেখে আমরা এগিয়ে যাই। পরে আমরা এগিয়ে গেলে দুবৃত্তরা ভয়ে পালিয়ে যায়। তবে আমরা তাদের পিছু ধাওয়া করেছিলাম।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, আমরা ভিডিও দেখেছি। কিন্তু কোন সড়কের চিত্র এখনো আমরা নিশ্চিত করতে পারছি না।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬