দ্য ডিসেন্টের অনুসন্ধান

ওসমান হাদীকে গুলি করা সেই ফয়সালের জামিনের নেপথ্যের আইনজীবী সাবেক ছাত্রদল নেতা

১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ PM
অ্যাডভোকেট মো. মাহফুজার রহমান

অ্যাডভোকেট মো. মাহফুজার রহমান © সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান জড়িত থাকার প্রমাণ মিলেছে। গত বছর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। সেই মামলায় তার জামিনের জন্য বিএনপি নেতা অ্যাডভোকেট কায়সার কামাল এবং সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট মো. মাহফুজার রহমান আবেদন করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

আবেদন করা বা পিটিশন দাখিলের বিষয়টি আইনজীবী মো. মাহফুজার রহমান প্রথমে অস্বীকার করেছেন। কিন্তু দেশের অন্যতম ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট ভিন্ন তথ্য বের করে এনেছে। তাদের দাবি, তিনি বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক। তিনিই ফয়সাল করিম মাসুদের জামিনের পিটিশন ফাইলকারী।

রবিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেইজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে প্রস্তুতকৃত অনুসন্ধানী সব তথ্য তুলে ধরেছে।

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য দ্য ডিসেন্টের অনুসন্ধানী প্রতিবেদন হুবহু তুলে ধরা হল:

ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের জামিনের পিটিশন ফাইলকারী আইনজীবী মো. মাহফুজার রহমান বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক।

আদালত থেকে ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে এডভোকেট মো. মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সাথে মিলিয়ে দ্য ডিসেন্ট এ বিষয়ে নিশ্চিত হয়েছে।

দাখিল করা পিটিশনে থাকা নামের সঙ্গে অ্যাডভোকেট মাহফুজের 
ব্যক্তিগত তথ্যসমূহের মিল (ছবি: দ্য ডিসেন্ট)

গতকাল শনিবার দ্য ডিসেন্ট সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের ওয়েবসাইট থেকে মাহফুজার রহমানের (Md Mahfujar Rahman) নম্বর সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছিল, ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী হিসেবে যেই মাহফুজার রহমানের নাম রয়েছে সেই ব্যক্তি তিনি কিনা?

উত্তরে তিনি জানিয়েছিলেন তিনি সেই ব্যক্তি নন।

আরও প্রশ্ন করা হয়েছিল, "জামিন আদেশের কপিতে Kaisar Kamal, Advocate বলে যার নাম রয়েছে তিনি কি বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কিনা?

আরও পড়ুন: আসামী পালিয়েছে বলে দায়মুক্তির চেষ্টা অথবা পালাতে সহযোগিতার প্লান হচ্ছে: জুমা

উত্তরে মাহফুজার রহমান বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, "স্যার এত বড় মাপের আইনজীবী, তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব না।"

গতকাল শনিবার আদালত বন্ধ থাকায় দ্য ডিসেন্ট এর পক্ষে পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে মাহফুজার রহমানের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি।

তবে আজ রোববার আদালত থেকে উল্লিখিত দুটি নথি সংগ্রহ করে দেখা গেছে মাহফুজার রহমান শনিবার দ্য ডিসেন্টকে অসত্য তথ্য দিয়েছেন। কারণ, ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে 'মো. মাহফুজার রহমান' (Md Mahfujar Rahman) এর নামে যেই আইনজীবীর নাম, মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে তার সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা 'মো. মাহফুজার রহমান' এর মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি হুবহু মিলে যায়।

এছাড়া ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দাখিল করা এফিডেভিটেও আইনজীবী হিসেবে জনাব 'মো. মাহফুজার রহমান' (Md Mahfujar Rahman), মোবাইল নম্বর, মেম্বারশিপ আইডি এবং ছবি যুক্ত রয়েছে।

এফিডেভিটে যুক্ত পোট্রেইট ছবিটি "Md Mahfujar Rahman (Eliyash)" নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সাথে হুবহু মিলে যায়।

ওই ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে জনাব মাহফুজার রহমানের সাথে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতা রয়েছে। মাহফুজার বিভিন্ন সময়ে কায়সার কামালের সাথে নিজের ছবি পোস্ট করেছেন এবং তাকে 'স্যার' ও 'প্রিয় অভিভাবক' বলে সম্বোধন করেছেন একাধিক ফেসবুক পোস্ট, যেগুলো দ্য ডিসেন্ট আর্কাইভ করেছে।

২০২৪ সালের ১৯ নভেম্বর কায়সার কামালের ছবি পোস্ট করে মাহফুজার রহমান লিখেছেন, "অভিনন্দন প্রিয় অভিভাবক Barrister Kayser Kamal স্যার। স্পেশাল এ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটির সম্মানিত সদস্য। আপনার সফলতা কামনা করছি।"

আজ রোববার সকালে মাহফুজার রহমানকে কল করে আদালত থেকে সংগৃহীত জামিন পিটিশন ও এফিডেভিটের কপিতে তার নাম, আইডি ও ছবি থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমি আদালতে আছি, বের হয়ে কল দিচ্ছি।"

এর আধা ঘণ্টা পরে একাধিকবার কল করে তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার দ্য ডিসেন্ট সুপ্রীম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত ফয়সালের জামিন আদেশের কপি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যে, দেখা যায় "এডভোকেট কায়সার কামাল" এবং "এডভোকেট মাহফুজুর রহমান" নামক দুইজন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকার্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী ফয়সাল করিম মাসুদের ৬ মাসের জামিনের আদেশ দেন।

এরপর "এডভোকেট কায়সার কামাল" এর রাজনৈতিক পরিচয় নিয়ে অনলাইনে বিতর্ক দেখা দেয়। কেউ দাবি করেন, তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারস্টিার কায়সার কামাল। আবার অনেকে সেটি অস্বীকার করেন। এর প্রেক্ষিতে দ্য ডিসেন্ট অনুসন্ধান করে দেখে যে, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের মেম্বার্স ডিরেক্টরিতে ‘কায়সার কামাল’ নামে মাত্র একজন আইনজীবীই আছেন যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

 

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
  • ১৪ মার্চ ২০২৬
রমজানে মা-বোনদের ওপর হামলা কাপুরুষোচিত: মহিলা জামায়াত
  • ১৪ মার্চ ২০২৬
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস অধিদপ্তর
  • ১৪ মার্চ ২০২৬
ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
  • ১৪ মার্চ ২০২৬
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানটিতে ছিল না ইজেকশন সিট
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081