হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার

১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ AM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ AM
গুলিবর্ষণকারী মটরসাইকেলের মালিক গ্রেপ্তার

গুলিবর্ষণকারী মটরসাইকেলের মালিক গ্রেপ্তার © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব ২।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে আব্দুল হান্নানকে গ্রেফতারের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। 

র‌্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেফতারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তের পর এর মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক বলেন, তিনি বলেন, বিআরটিএর তথ্য অনুযায়ী আমরা মটরসাইকেলের মালিককে শনাক্ত করি। তার কাছ থেকে বিভ্রান্তিমূলক তথ্য পাওয়ায় তাকে আমরা পল্টন থানায় রাতে হস্তান্তর করেছি। হামলার ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950