ঝিনাইদহে পুলিশের পোশাক পরে ডাকাতি, যুবক আটক

১২ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ PM
আটক মো. শান্ত

আটক মো. শান্ত © টিডিসি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে পালানোর সময় জনতার হাতে একজন আটক হয়েছে। 

রবিবার (দিবাগত) রাত সাড়ে তিনটার দিকে বজরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে মো. আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মো. শান্ত (২৭)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাস্ট সাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের গভীর ঘুমের মধ্যে ৫-৬ জনের একটি ডাকাত দল বাড়ির ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের চার সদস্যকে অবরুদ্ধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। পরে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা ডাকাত দলকে ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয়রা তাকে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, আটক শান্তসহ ডাকাত দলের প্রত্যেকের পরনে পুলিশের পোশাক ছিল। এর আগের দিন রাতে একই কৌশলে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামেও ডাকাতির ঘটনা ঘটায় এই চক্র। সে সময় তারা ৫ থেকে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান কাগজ টিভিকে বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬