ময়মনসিংহে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল সহযোগিরা, বাবা আটক

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ AM
ময়মনসিংহ কোতোয়ালি থানা

ময়মনসিংহ কোতোয়ালি থানা © টিডিসি ফটো

ময়মনসিংহ নগরীতে একটি মামলার এজাহারভুক্ত মো: আরিফুল ইসলাম নামের এক আসামিকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়ায় আসামির বাবা মো: সাগর আলীকে আটক করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় এই দুর্ধষ ঘটনাটি ঘটে।
 
আসামি আরিফুল ইসলামের বিরুদ্ধে মো: রাসেল নামের স্থানীয় এক ব্যক্তির ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে মারাত্মক আহত করার ঘটনায় গত কয়েকদিন আগে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। বর্তমানে ভিকটিম রাসেল ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই মামলায় ছিনতাই হওয়া আরিফুল ইসলাম এজাহারভুক্ত আসামি।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তবে আমি অন্য একটি মিটিংয়ে থাকায় পুরো বিষয়টি জানা নেই, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।
 
সূত্র জানায়, ওই মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার সময় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় আসামির সহযোগীরা তাদের ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে আরিফুল ইসলামকে ছিনিয়ে নেয়। পরে এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
তবে এবিষয়ে জানতে একাধিকবার সরকারি নাম্বারে কল করেও ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর পুলিশ সার্কেল) মো: সোহরোয়ার্দী হোসেন এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুস সাকিবের বক্তব্য জানা যায়নি। 

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9