ময়মনসিংহ-৭ আসন

সেই ভিক্ষুকের মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ PM
আবুল মুনসুর ফকিরের নির্বাচনী পোস্টার

আবুল মুনসুর ফকিরের নির্বাচনী পোস্টার © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আলোচিত সেই ভিক্ষুক নির্বাচন কমিশনের আপিল করার ঘোষণা দিয়েছেন।

ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে ভোটার তালিকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পেশায় ভিক্ষুক আবুল মুনসুর ফকির মনোনয়নপত্র দাখিলের পর ত্রিশালজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অভাব-অনটনে জীবন যাপন করেও জাতীয় সংসদে গিয়ে গরিব মানুষের পক্ষে কথা বলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল মুনসুর এর আগেও বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেন। একসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি ৩৭৭ ভোট পেয়েছিলেন, যা অনেকের কাছে অর্থনির্ভর রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী ভোট হিসেবে বিবেচিত হয়।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আবুল মুনসুর ফকির বলেন, ‘আমি গরিব, আমি ভিক্ষা করি। কিন্তু দেশের নাগরিক হিসেবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে। উকিলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।’

ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান জানান, নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হলেও আবুল মুনসুর ফকিরের প্রার্থী হওয়া ত্রিশালের রাজনীতিতে ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। অনেকের মতে, এটি সাধারণ মানুষের গণতান্ত্রিক অংশগ্রহণের এক সাহসী দৃষ্টান্ত।

ময়মনসিংহ জেলা  রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া ভোটার তালিকায় অসংগতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে সে চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9