মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে: ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান

১৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ AM
ময়মনসিংহ বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ

ময়মনসিংহ বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ © টিডিসি ফটো

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেয়েদের পাসের হার ধারাবাহিকভাবে বাড়লেও জিপিএ–৫ প্রাপ্তির হার কমেছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ।

সোমবার (১২ জানুয়ারি) শেরপুর সরকারি মহিলা কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বোর্ড চেয়ারম্যান বলেন, মেয়েদের পাসের হার ক্রমাগত বাড়লেও জিপিএ–৫ প্রাপ্তির হার তুলনামূলকভাবে কমছে। অন্যদিকে ছেলেদের পাসের হার মেয়েদের তুলনায় কম হলেও তাদের জিপিএ–৫ অর্জনের হার বেড়েছে। আমি চাই– এই প্রতিযোগিতামূলক ধারা অব্যাহত থাকুক। মেয়েরা মেয়েদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। অন্য দিকে ছেলেরা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বেরিয়ে সৃজনশীল ও বিশ্লেষণধর্মী শিক্ষায় মনোযোগী হতে হবে। পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ এবং শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দীনা। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ ও উচ্চশিক্ষার প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন।

নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলাবোধ বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আঃ বাছেত। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তিসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9