রাজশাহীতে প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই পেলেও পায়নি ৭ম-৮ম শ্রেণির শিক্ষার্থীরা

০১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ PM
রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন বই

রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন বই © টিডিসি

আজ ১ জানুয়ারি। আজ থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। এ শিক্ষাবর্ষের শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। যদিও রাজশাহীতে মাধ্যমিকের অনেক প্রতিষ্ঠানের কয়েক শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পায়নি।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। তবে প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও মাধ্যমিক পর্যায়ে বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এখনও সব বই না পৌঁছানোয় উৎসবের আমেজে কিছুটা ভাটা পড়েছে।

নতুন বই হাতে পেয়ে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান হাসান উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় নতুন প্রস্তুতি নিয়ে পড়াশোনা শুরু করা সম্ভব হবে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইশা নিশাতও নতুন বইয়ের পাতা উল্টানোর আনন্দ নিয়ে নিজের ভালো লাগার কথা জানায়। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সব বই না পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেনি।

আরও পড়ুন : প্রাথমিকের শিশুরা নতুন বই পেলেও বঞ্চিত মাধ্যমিকের অনেক শিক্ষার্থী

সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিজ্জাতুল মুনতাহা সাদিয়া জানায়, বছরের শুরুতে বই না পাওয়ায় একাধারে অনেক খারাপ লাগছে আবার শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করে। 

সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণির বই পাওয়া গেলেও সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বই এখনও এসে পৌঁছায়নি। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। 

তিনি আরও বলেন, ‘জানুয়ারির মধ্যেই সব বই পাওয়া যাবে এবং শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। শিক্ষাবর্ষের শুরুতেই বই হাতে থাকা শিক্ষার মানোন্নয়নের জন্য অত্যন্ত জরুরি, এতে শিক্ষার্থীরা বাড়িতে পড়াশোনার পরিকল্পনা করতে সুবিধা পায়।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ৯টি উপজেলার প্রাথমিক পর্যায়ে চাহিদার শতভাগ বই ইতোমধ্যে বিদ্যালয়ে পৌঁছেছে।

আরও পড়ুন : নাটোরে বেসরকারি প্রাথমিকের একটি বই দিয়েই বছর শুরু

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন জানান, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১১ লাখ ৬০ হাজারেরও বেশি বই নির্ধারিত সময়ের আগেই সরবরাহ করা হয়েছে। ফলে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়েছে।

বিপরীত চিত্র দেখা গেছে মাধ্যমিক পর্যায়ে। জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান জানান, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৪৮.৮১ শতাংশ বই পাওয়া গেছে। ভোকেশনাল ও দাখিল স্তরেও বই সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে। 

সপ্তম ও অষ্টম শ্রেণির বই এখনও না আসার কথা স্বীকার করে তিনি বলেন, অবশিষ্ট বইগুলো ১৫ জানুয়ারির মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে এবং বই আসামাত্রই দ্রুত বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুটিতে শিক্ষা, শেষে পুলিশ ক্যাডার— বিসিএসে কেমন ছিল ঢ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9