রাজশাহী ওয়ারিয়র্স দলে আরেক তারকা ওপেনার

২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ PM
রাজশাহী ওয়ারিয়র্সের লোগো

রাজশাহী ওয়ারিয়র্সের লোগো © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেললেও বিশ্ব ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবেই পরিচিত মোহাম্মদ ওয়াসিম। এবার সেই ব্যাটিং ঝড় তুলতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এই ওপেনার। 

রাজশাহীর বিদেশি ওপেনার সাহিবজাদা ফারহান পুরো মৌসুম খেলতে পারবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পাওয়ায় বিপিএল ছাড়তে হবে তাকে। বর্তমানে তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করছেন ফারহান। তার বিদায়ে যে শূন্যতা তৈরি হবে, সেটিই পূরণ করতে ওয়াসিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী।

৩১ বছর বয়সী মোহাম্মদ ওয়াসিমের টি-টোয়েন্টি অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ১৩০টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪ হাজার ১৪০ রান। প্রায় ১৪৯ স্ট্রাইকরেটে রান করার পাশাপাশি তিনটি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।

বর্তমানে আইএলটি–২০ খেলছেন ওয়াসিম, যেখানে এমআই এমিরেটসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। দলটির প্লে-অফ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। টুর্নামেন্ট শেষ করেই রাজশাহীতে যোগ দেবেন এই ডানহাতি ব্যাটার। আইএলটি–২০ আসরেও দারুণ ফর্মে আছেন ওয়াসিম। ১০ ম্যাচে ২৯৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থস্থানে আছেন তিনি। গালফ জায়ান্টসের বিপক্ষে ৪২ বলে ৫৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
  • ১৩ নভেম্বর ২০২৬
ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • ১৩ নভেম্বর ২০২৬
চতুর্থ ধাপে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৩ নভেম্বর ২০২৬
দিবস উদযাপন নিয়ে বিরোধের জেরে শেবাচিম শিক্ষার্থীদের দুই পক্…
  • ১৩ নভেম্বর ২০২৬
পুনঃভর্তি ফি নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950