বিপিএলের পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রিপনের

৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ PM
ম্যাচসেরার পুরস্কার হাতে রিপন মণ্ডল

ম্যাচসেরার পুরস্কার হাতে রিপন মণ্ডল © সংগৃহীত

প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ না পেলেও রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়ালেন রিপন মণ্ডল। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নেন। পরে ম্যাচসেরার পুরস্কারও জেতেন। 

এদিকে, সম্প্রতি রাইজিং স্টার্স এশিয়া কাপে ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া আত্মবিশ্বাসই রিপনের বিপিএল পারফরম্যান্সে কাজ করেছে।

এ নিয়ে রিপন বলেন, 'আত্মবিশ্বাস তো থাকেই। একটা টুর্নামেন্টে আমি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। এখান থেকে আত্মবিশ্বাস আরও বেড়েছে। যেভাবে শুরু করলাম, তাতে আরও বেড়েছে। এখান থেকে ভালো করতে পারলে আরও ভালো হবে।'

এদিকে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আগে জানিয়েছিল, দিনের প্রথম দুটি ম্যাচে একাদশে সুযোগ পাওয়া রিপনের জন্য কঠিন হবে। তবে রাতের ম্যাচে সুযোগ পেয়ে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

ভবিষ্যৎ ম্যাচগুলো নিয়ে রিপন বলেন, 'পরে কী হবে, আমি জানি না। খেলোয়াড় হিসেবে যেকোনো সময়ের জন্য রেডি থাকতে হবে।'

সবমিলিয়ে দলের কম্বিনেশন নিয়ে ভাবতে চান না এই পেসার। তার ভাষ্য, 'কম্বিনেশনের জন্য অনেক সময় অনেক কিছু হতে পারে, এসব নিয়ে ভাবি না। সুযোগ পেলে আমি ভাবি, এটাই আমার শেষ সুযোগ। সেভাবেই প্রস্তুত থাকি।'

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ধারাবাহিক ইয়র্কার ও সুপার ওভারের পারফরম্যান্সে নজর কেড়েছেন রিপন। জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসে তিনটি টি–টোয়েন্টি খেললেও তা ছিল দ্বিতীয় সারির দলে। এবার বিশ্বকাপের দিকে তাকিয়ে বিপিএলকে তিনি বড় মঞ্চ হিসেবে দেখছেন।

তার ভাষ্যমতে, 'বিপিএল আমার জন্য বড় একটা মঞ্চ। আমি যদি ভালোভাবে পারফর্ম করতে পারি, ইনশাআল্লাহ সুযোগ আসবে (বিশ্বকাপে)। আমি সেই সুযোগের অপেক্ষাতেই আছি। যদি ইনশাআল্লাহ আসে, আমি সেটা লুফে নেব।

ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9