হ্যাটট্রিক হার নোয়াখালীর, টানা ২ জয়ে শীর্ষে রাজশাহী

২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ PM
হ্যাটট্রিক হার নোয়াখালীর, টানা ২ জয়ে শীর্ষে রাজশাহী

হ্যাটট্রিক হার নোয়াখালীর, টানা ২ জয়ে শীর্ষে রাজশাহী © সংগৃহীত

বড় প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পা রাখা নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা যেন দুঃস্বপ্নেই রূপ নিচ্ছে। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না নবাগত দলটি। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৬ উইকেটের পরাজয়ে হারের হ্যাটট্রিক করল নোয়াখালী। বিপরীতে, প্রথম ম্যাচে হার দিয়ে আসর শুরু করলেও টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রাজশাহী।

সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছিল নোয়াখালী। জবাবে ৬ উইকেট হারালেও ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় রাজশাহী। দ্রুতই সাজঘরে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান। তবে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাজশাহী। তানজিদ হাসান ও নাজমুল শান্তর ব্যাটে ৬৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ আসেন। তবে তানজিদ ২৯ রান করে এবং শান্ত ২৪ রানে আউট হন। এর মাঝে হোসাইন তালাতও মাত্র ৩ রান করে ফেরেন। 

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি রাজশাহীর ব্যাটাররা। ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত মুশফিক ২৮ ও ইয়াসির ২৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশিদূর এগোতে পারেনি ওপেনার হাবিবুর রহমান সোহান ও মাজ সাদাকাতের জুটি। সোহান ৬ বলে ৫ রান করে ফিরলে পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৪২ রান তোলে নোয়াখালী। ১৯ বলে ২৫ রান করে আউট হন মাজ সাদাকাত। 

এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক হায়দার আলীর জুটিতে কিছুটা স্থিরতা আসে। তবে উইকেটে টিকে থাকাই ছিল কঠিন। অঙ্কন ২৭ বলে ২২ রান করে বিদায় নেন, হায়দার খেলেন ২৮ বলে ৩৩ রানের ইনিংস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নোয়াখালী।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে দলটি। আর ১২ বলে ১১ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান রানা। 

রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন রিপন মণ্ডল, মাত্র ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এ ছাড়া তানজিম হাসান সাকিব ২টি, আর হুসাইন তালাত ও বিনুরা ফার্নান্দো একটি করে উইকেট নেন।

গুচ্ছ ভর্তিতে ভোগান্তি কমাতে ইবি প্রশাসনের ‘ওয়ান স্টপ সার্ভ…
  • ০৮ জুলাই ২০২৬
আজকের এই দিনে ৭ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল
  • ০৮ জুলাই ২০২৬
বাংলাদেশ-জার্মানির নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফ…
  • ০৮ জুলাই ২০২৬
আর্থিক ও নিয়োগে অনিয়মের অভিযোগে নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ বর…
  • ০৮ জুলাই ২০২৬
রেললাইনে পড়ে ছিল ব্যবসায়ীর খণ্ডবিখণ্ড মরদেহ
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের গোল উদযাপন করায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্ট…
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence