শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা: প্রাথমিকশিক্ষা উপদেষ্টা

০১ জানুয়ারি ২০২৬, ১২:১২ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০১:১৩ PM
গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার

গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
 
এসময় উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনা মূল্যের বই ছাপিয়েছে সরকার বলেও জানিয়েছেন তিনি।
   
প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের ৬০ শতাংশ বই মাঠপর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন: কঠোর নিষেধাজ্ঞায়ও ঢাকায় ফুটল আতশবাজি, উড়ল ফানুস, আতঙ্কে শিশু-পশুপাখি 
 
মূলত-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় রাষ্ট্রীয় শোক চলমান থাকায় বই বিতরণ উৎসব না করে  অনানুষ্ঠানিকভাব শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বই।

এদিকে, জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড (এনসিটিবি) জানিয়েছে- ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণের জন্য আগেই সব উপজেলায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক, দাখিল, দাখিল-ভোকেশনাল ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলছে। এরই মধ্যে ৫৮ শতাংশের বেশি বই সরবরাহ করা হয়েছে। বছর শুরুর দিনে মাধ্যমিকের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হচ্ছে না।
 

একাদশে ভর্তির সুযোগ পাওয়ার পর শিক্ষার্থীদের করণীয় কী?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে ডিপ্লোমায় ভর্তি, আবেদন শু…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে গোসল করতে গিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি শিক্ষার্থীর মৃত…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে ৬ নতুন সুবিধা, টাকা তোলা যাবে ৫…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদনের শীর্ষে যে ১০ কলেজ
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির সুযোগ পেয়েও যে ভুলে বাতিল হতে পারে আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬