সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদপ্তর

৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) মোট তিনদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এছাড়া তাঁর মাগফেরাতের জন্য আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ অবস্থায় আগামী শুক্রবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির কারণে আগামী ২ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সময়ে ওইদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শেষ বিদায় নিলেন কক্সবাজারে রিসোর্টে নিহত ঢাবি ছাত্র নাফিস ও…
  • ২৮ অক্টোবর ২০২৬
বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী, বকেয়া নিয়ে …
  • ২৮ অক্টোবর ২০২৬
তিন গেজেটের একটি হয়েছে, বাকি দুটোর প্রজ্ঞাপন হলে এমপিওভুক্ত…
  • ২৮ অক্টোবর ২০২৬
পেশাজীবীদের জন্য বিনা খরচে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস 
  • ২৮ অক্টোবর ২০২৬
সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস
  • ২৮ অক্টোবর ২০২৬