নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে বসেছে ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ বৈঠক শুরু হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) এ.কে.মোহম্মদ সামছুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরীক্ষা পেছানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কোনো নির্দেশনা পেলে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘নিয়োগ পরীক্ষা স্থগিত হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছিল। তবে এসব সত্য নয় বলে জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে পরীক্ষা। গত শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপরই শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে বলে গুজব ছড়ানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি চর্চার কেন্দ্রে চলে আসে।

এর পরিপ্রেক্ষিতে রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

আরও বলা হয়, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর হতে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস প্রেরণ করা হবে। প্রার্থীরা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে (admit.dpe.gov.bd) ওয়েবসাইটে গিয়ে Username এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারছেন। 

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অসাধু ব্যক্তির যেকোনো প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬
টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার ডিভাইস জালিয়াতি, আটক ১২
  • ০৭ আগস্ট ২০২৬