ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার

০৪ জানুয়ারি ২০২৬, ০৩:১২ PM
পিস্তলসহ গ্রেপ্তার বিএনপির নেতা ও তার সহযোগী

পিস্তলসহ গ্রেপ্তার বিএনপির নেতা ও তার সহযোগী © টিডিসি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে কমব্যাট পিস্তল ও মাদকদ্রব্যসহ বিএনপির এক নেতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেপ্তার বিএনপির ওই নেতার নাম আজিম উদ্দিন (৪৩)। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও ইউনিয়নের বলাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার সহযোগীর নাম চমন মণ্ডল (৩৫)। তিনি গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে পৌর শহরের রাঘাইচটি এলাকায় কামরুজ্জামান নামের এক ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল, সেখানে মাদক সেবন ও বিক্রি হয়। ওই বাড়িতে মাদকবিরোধী অভিযানে পাওয়া যায় একটি কমব্যাট পিস্তল। এ সময় পিস্তলের ১টি ম্যাগাজিন, ২টি কার্তুজ, ৩টি গুলি, ১৫টি ইয়াবা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে আজিম উদ্দিন ও চমন মণ্ডলকে গ্রেপ্তার করে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়। 

এ ঘটনায় থানার উপপরিদর্শক সাইদুল করিম অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার থানায় মামলা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে কীভাবে আনা হলো, কেন আনা হলো—এসব বিষয়ে আসামিরা কিছু বলছেন না। তিনি বলেন, ‘আমরা দুজনকে পাঁচ দিন করে রিমান্ড চেয়েছি। আদালত রিমান্ড শুনানি না করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9