ডিএমপির স্পেশাল আদালতে এক মাসে ৪ হাজারের বেশি মামলা নিষ্পত্তি

১১ জানুয়ারি ২০২৬, ০২:১৪ PM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ডিসেম্বর মাসে (২০২৫) এক বিশেষ কার্যক্রমের মাধ্যমে ৪ হাজার ১৪৪টি মামলা নিষ্পত্তি করেছে। এর মধ্যে ২৯৮৪টি ফৌজদারি এবং ট্রাফিক সংক্রান্ত ১১৬০টি মামলা রয়েছে। সংক্ষিপ্ত বিচার ব্যবস্থার মাধ্যমে দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন বিভাগে এই আদালত পরিচালনা করা হয়।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানিয়েছেন, মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ গত ডিসেম্বর মাসে মোট ৫ হাজার ৬২৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে ২ হাজার ৯৮৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ২ হাজার ৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং অপরাধীদের কাছ থেকে মোট ১৪ লক্ষ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন: দর কষাকষিতে কোন দলকে কত আসন দিচ্ছে জামায়াত

একই সময়ে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ থেকে বিপুল সংখ্যক মামলা করা হয়। ট্রাফিক মতিঝিল বিভাগসহ অন্যান্য বিভাগের করা মামলার মধ্যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১১৬০টি মামলা নিষ্পত্তি করেছেন। ট্রাফিক সংক্রান্ত এসব অপরাধের দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে ৬ লক্ষ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, লঘু বা গুরুতর নয় এমন অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করে থাকে। এই পদ্ধতির ফলে অপরাধীদের তাৎক্ষণিক শাস্তির আওতায় আনা সম্ভব হচ্ছে, এটি নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬