রাজশাহীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ PM
নিহত মো. সাব্বির

নিহত মো. সাব্বির © সংগৃহীত

রাজশাহীতে ছুরিকাঘাতে মো. সাব্বির (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় নগরীর শাহমখদুম থানা এলাকার পবা রাইসমিলপাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে সাব্বিরের দুঃসম্পর্কের মামা জাসন এই হত্যাকান্ড ঘটিয়েছে। সম্প্রতি সাব্বিরের বাবা জাসনের মায়ের জমি কেনেন। তা নিয়ে গত দুদিন থেকে দুই পরিবারের মধ্যে ঝগড়া চলে আসছিল। বুধবার দুপুরে ঝগড়ার সময় সাব্বির নামাজ পড়তে মসজিদের উদ্দেশ রওয়ানা হন। তবে আগে থেকে ওঁৎ পেতে থাকা জাসন সাব্বিরের বুকে দুবার ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সাব্বিরকে আমরা দুপুর ২টা ৫ মিনিটে মৃত অবস্থায় পেয়েছি। তার বুকের মাঝখানে ক্ষত ছিল। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ দিকে সাব্বিরের মারা যাওয়ার খবর শুনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তার বাবা শাহীন ইসলাম। 

এ বিষয়ে নগরীর শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনার পরে হত্যাকারী পালিয়েছে। আমরা তাকে ধরার চেষ্টা করছি। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9