ডিএমপির ঊর্ধ্বতন ১৪ পদে রদবদল

০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:০৬ AM
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রশাসনিক ও কার্যক্রমে গতিশীলতা আনতে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে একযোগে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, যুগ্ম পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগে পদায়ন করা হয়েছে। উপ-পুলিশ কমিশনারদের মধ্যে জিয়াউদ্দিন আহম্মেদকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, তরিকুল ইসলামকে ট্রাফিক-গুলশান বিভাগে, আসলাম উদ্দিনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, খালেদা বেগমকে আইসিটি বিভাগে, সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং মোছা. লিজা বেগমকে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মাহমুদুল কবীরকে পিওএম-দক্ষিণ বিভাগে, আব্দুল্লাহ আল মামুনকে সিটি-সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, মিজানুর রহমান রহমানকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে এবং নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে। বাকিদের মধ্যে আবু সাইমকে রেশন অ্যান্ড ক্লোথিং বিভাগে, ইলিয়াস কবিরকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রাকিব খানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে ডিএমপি সদরদপ্তর।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬