আজ ওসমান হাদি হত্যা মামলা তদন্তের অগ্রগতি জানাবে ডিএমপি

২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ AM
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শনিবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি জানায়, রবিবার সকাল পৌনে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকার মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম হত্যা মামলার তদন্তের বর্তমান অগ্রগতি তুলে ধরবেন।

এদিকে ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ। এবং সারারাত সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। পরে সেখানে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে ৬টি বিশেষ নির্দেশনা

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সব প্রমাণ যাচাই-বাছাই করে ৭ জানুয়ারির পর দ্রুত সময়ের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে। তিনি বলেন, এটি জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, তাই নির্ভুল ও শক্ত প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করা হবে। পালিয়ে থাকা ব্যক্তিরাও আইনের বাইরে থাকবে না বলেও তিনি দৃঢ়তা প্রকাশ করেন।

এ সময় হাদি হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। শনিবার রাত ১১টার দিকে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যের সব পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হবে এবং ইতিমধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি জানান, সরকারের নির্দেশনায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা না গেলেও, মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অভিযুক্ত ফয়সালের বাবা-মা, স্ত্রী, স্ত্রীর ভাই ও ঘনিষ্ঠ কয়েকজন রয়েছেন। ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করে সিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। ঘটনাকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের তথ্যও মিলেছে, যার প্রমাণ হিসেবে ২১৮ কোটির স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দাখিলের লক্ষ্য রয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং অচিরেই সত্য প্রকাশ হবে বলে আশ্বাস দেন।

আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোর সদর হাসপাতালে রোগী সেজে ছিনতাইয়ের অভিযোগে আটক নারী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেপ ভার্দেতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ শিশু-কিশোরের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি ডিজিটাল হেলথ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে: স্বাস্থ্য …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9