চাঁপাইনবাবগঞ্জে হিফজুল হাদিস ও নাহু-সরফ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা

২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ AM
চাঁপাইনবাবগঞ্জে হিফজুল হাদিস ও নাহু-সরফ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা

চাঁপাইনবাবগঞ্জে হিফজুল হাদিস ও নাহু-সরফ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় হিফজুল হাদিস পাঠ প্রতিযোগিতা এবং জেলা পর্যায়ে নাহু-সরফ প্রতিযোগিতায় বিজয়ী ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে শহরের শহীদ সাটু হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে কোরআন ও হাদিস শিক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক। তিনি বলেন, হিফজুল হাদিস ও নাহু-সরফের মতো মৌলিক ইসলামী শিক্ষায় শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদরাসা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার সভাপতি মাওলানা আবুজার গিফারী। তিনি বলেন, দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা রক্ষা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই সম্মাননা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় আলেম-উলামা, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাতীয় ও জেলা পর্যায়ে বিজয়ী এবং হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬