পাগলা মসজিদের দানবাক্সে ওসমান হাদিকে নিয়ে চিরকুট!

 

 

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ AM
পাগলা মসজিদে ওসমান হাদিকে নিয়ে চিরকুট

পাগলা মসজিদে ওসমান হাদিকে নিয়ে চিরকুট © সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে এবার পাওয়া গেছে নগদ ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। তিন মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার উপস্থিতিতে এসব দানবাক্স খোলা হয়।

টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি এবার দানবাক্সে পাওয়া একটি বিশেষ চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, যাতে লেখা ছিল,  ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’

জেলা প্রশাসক আসলাম মোল্লা জানান, পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের আস্থার জায়গা। এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে যা গণনার কাজে ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেন। তিনি আরও জানান, এই দানের অর্থ দিয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট দানবাক্সগুলো খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল। প্রতিবারের মতো এবারও নগদ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রাও জমা পড়েছে দানবাক্সে।

নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন ৬ অক্টোবর পর্যন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তির আবেদন শুরু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9