হাদির কবর জিয়ারতে বের হয়েছেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০০ AM
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাসা থেকে বের হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের সংলগ্ন স্থানে হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনে যাবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) তারেক রহমান তার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার (২৬ ডিসেম্বর) তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আন্দোলনরত শাহবাগে আন্দোলনরত নেতাকর্মীদের পক্ষ থেকে সড়ক স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কর্মী ফাতিমা তাসনিম জুমা।

তিনি সকালে মাইকে ঘোষণা দিয়ে বলেন, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমানের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবরোধ চলমান থাকলেও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে সড়ক সাময়িকভাবে খালি করে দেওয়া হয়।

অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে উপস্থিতি প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর…
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬
পদ ২৯৫, ডাক বিভাগে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে যারা
  • ২৮ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬