পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ AM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এদিন অন্যান্য কর্মসূচি পালন করবেন তিনি।

সূচি অনুযায়ী, বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির করব জিয়ারত করবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এরপর নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে কোনো আহত না থাকায় কর্মসূচি বাতিল করা হয়।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬