পরিত্যক্ত টয়লেট থেকে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

০৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ AM
পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার © সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় সংলগ্ন সাব-রেজিস্ট্রার অফিসের পেছনের একটি পুরোনো ও পরিত্যক্ত টয়লেটে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল হাসপাতাল মোড় এলাকায় ঝটিকা অভিযান চালায়। তল্লাশিকালে সাব-রেজিস্ট্রার অফিসের পেছনের একটি পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে একটি কাপড়ের পোটলা ও একটি কালো ব্যাগ পাওয়া যায়।

পোটলাটি খুলে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ৭.৫ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া পাশে থাকা কালো ব্যাগটির ভেতর থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করেন সেনা সদস্যরা।

ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সন্ত্রাস ও অপরাধ দমনে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ককটেলগুলো সেনাবাহিনী পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9