আনোয়ারায় বাবুর্চিকে হত্যার ঘটনায় প্রধান আসামি শওকত গ্রেপ্তার

০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ PM
গ্রেপ্তার শওকত আলী

গ্রেপ্তার শওকত আলী © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শওকত আলী (৪২) আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার মৃত জালাল আহমদের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি শওকত আলী চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত মো. ইউনুছ (৩৫) দিনমজুরের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতেন। গত ৫ নভেম্বর রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় একটি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ইউনুছের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মূল অভিযুক্ত শওকত আলী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর শওকত আলীকে আনোয়ারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9