রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ AM
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন উপলক্ষে ঢাকা শহরের কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে ঘটিকা থেকে যানবাহন চলাচল সীমিত থাকবে। সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে। বিষয়টি সকলকে  বিবেচনায় রেখে চলাচল পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

এদিকে বেগম জিয়াকে জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ভারত যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি ছাত্র…
  • ২৫ অক্টোবর ২০২৬
পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্…
  • ২৫ অক্টোবর ২০২৬
গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ, ৪ বন্দরে …
  • ২৫ অক্টোবর ২০২৬
আড়াই কোটির সিনেমায় যুক্ত হতে চাননি কোনো প্রযোজক, সেটিই আয় ক…
  • ২৫ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ২৫ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকের মজুরিভিত্তিক ড্রাইভারদের চাকরি ১৬তম গ্রেডে …
  • ২৫ অক্টোবর ২০২৬