যেসব অভিযোগে গ্রেপ্তার হলেন সেই ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা

২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ AM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ PM
‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী

‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী © সংগৃহীত

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও সংগঠিত প্রতারণার অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গত ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়েরকৃত বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈমুর রহমান দুর্জয়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় সুরভীর বিরুদ্ধে মোট ৪৯ হাজার ২৭০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া সুরভী সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও অভিযোগ করেছে পুলিশ।

সুরভী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম সংগঠক। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় শিগগিরই আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংশোধনী: জুলাইযোদ্ধা সুরভীর গ্রেপ্তার হওয়ার দিন পুলিশের বরাত দিয়ে বলা হয় যে তিনি প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। সেখানে সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের মামলার বিবরণ ছাড়াও পুলিশের বক্তব্যে বিষয়টি এই প্রতিবেদনেও যুক্ত করা হয়েছিল। তবে দ্য ডেইলি ক্যাম্পাসের অনুসন্ধানে উঠে এসেছে, সুরভীর মামলায় মোট ৪৯ হাজার ২৭০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এই প্রতিবেদনেও বিষয়টি সংশোধন করা হল।

ভুল থেরাপিস্ট বেছে নিয়েছেন কিনা বুঝবেন যে ৭ লক্ষণে
  • ১০ নভেম্বর ২০২৬
‎‘যারা দেশকে বারবার রক্তাক্ত করেছে, তাদের যেভাবে দমন করা প্…
  • ১০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে গেল যুব উন্নয়ন কর্মকর…
  • ১০ নভেম্বর ২০২৬
৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950