মনপুরায় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২৪ ডিসেম্বর ২০২৫, ১০:০০ PM
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মেহেরাব হোসেন শাকিল

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মেহেরাব হোসেন শাকিল © সংগৃহীত

ভোলার মনপুরায় বিশেষ অভিযানে কলেজ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টায় উপজেলা সদর হাজিরহাট বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ওই ছাত্রলীগ নেতাকে প্রথমে আটক করা হয়। পরে বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মেহেরাব হোসেন শাকিল মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি হাজিরহাট বাজারে টাইলস ও স্যানেটারি ব্যবসায়ী।

পরিবারের দাবি, ছাত্রলীগের রাজনীতি বাদ দিয়ে ৫ বছর ধরে শাকিল উপজেলার হাজিরহাট বাজারে টাইলস ও স্যানেটারি ব্যবসা করে আসছে। তার নামে থানায় কোনো মামলা ছিল না। আটকের পর মামলা দেয় পুলিশ।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মনপুরা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950