পাবনায় বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ

২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ PM
গ্রেপ্তার জহুরুল মোল্লাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে

গ্রেপ্তার জহুরুল মোল্লাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে © সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল এ তথ্য জানান।

তিনি জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর জহুরুল মোল্লাকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযুক্ত আসামির তথ্য মতে সোমবার রাতে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা তার নিজ এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৬টি রিভলবারের গুলি, ৫টি শটগানের গুলি জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলায় কামালপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই জহুরুল মোল্লার গুলিতে বিরু মোল্লা (৪৮) নিহত হন। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬