বাকি দুই ঘণ্টা, কমিশনার বললেন- ‘আশা করছি ২৪ ঘণ্টার আগেই হিট করতে পারব’

১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ PM
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

ডিএমপি কমিশনার বলেছেন, ‘আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন আমরা মিডিয়াতেও দিয়ে দিছি প্রাইম টার্গেটকে খুঁজতেছি এখনো ২৪ ঘন্টা পার হয় নাই হোপফুলি আমরা এটা হিট করতে পারব ইনশাল্লাহ।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা প্রেস রিলিজ দিছি আমরা তাকে খুঁজতেছি জনগণের সহযোগিতা চাইছি হোপফুলি আমরা এইটা করে ফেলাব ইনশাল্লাহ। এ ঘটনায় কতজন ছিল আসলে এটার ইনডিটেল আমরা পাইনি। দিস ইজ আন্ডার ইনভেস্টিগেশন এর বেশি বলা সম্ভব না। অন্য প্রার্থীরা যারা নিরাপত্তাহীন তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন: ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় বলে জানা গেছে। জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে ওসমান হাদি লেখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।’ তিনি আরও জানান, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে দুইজন ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলের নিকটবর্তী একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দুই যুবককে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। ফুটেজে আরও দেখা যায়, একটি মোটরসাইকেলে করে আসা দুইজন অজ্ঞাত ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি চালায় এবং হামলার সাথে সাথে দ্রুত এলাকা ত্যাগ করে। এ সময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। হামলার পুরো মুহূর্তটি সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে হাসপাতালে আনা হয় এবং সঙ্গে সঙ্গেই তার চিকিৎসা শুরু হয়।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা।

তিনি বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।

এদিন বিকেলে হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬
রোহিঙ্গা গণহত্যা দিবস আজ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি র…
  • ২৫ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছে এনটিআরসিএ
  • ২৫ আগস্ট ২০২৬
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কড়া জবাব দিল চীন
  • ২৫ আগস্ট ২০২৬
ধূমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম, বিবাহিতদের ‘না’ হলি ক্রসের
  • ২৫ আগস্ট ২০২৬