ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ PM
শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সময়

শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সময় © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। 

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন এবং ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সকাল সোয়া ১০টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গণমাধ্যমকে বলেন, ওসমান হাদির ‘ইন্টারনাল রেসপন্স’ রয়েছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন এবং এর বেশি কিছু এই মুহূর্তে তারা জানাতে পারছেন না। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আবদুল্লাহ আল জাবের হাসপাতালে অবস্থান করছেন।

শনিবার সকাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চ, মঞ্চ–২৪সহ বিভিন্ন নামের প্ল্যাটফর্মের নেতা–কর্মীদের ভিড় করতে দেখা যায়। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মঞ্চ–২৪ নামে একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম ফারুকী।

আরও পড়ুন: হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্য চাইল পুলিশ

ফাহিম ফারুকী বলেন, এই হামলা পরিকল্পিত। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য ও প্রমাণে হামলাকারীরা কার্যক্রমনিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বলে তারা দেখতে পেয়েছেন। তিনি অভিযোগ করেন, অপরাধীদের ধরতে সরকার অপারগতা প্রকাশ করছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, তারা সবাই এখন নিরাপত্তা–সংকটে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন তিনি।

গতকাল গুলি করার পর আহত ওসমান হাদিকে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলি তার মাথায় লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গতকাল বিকেলে জানান, একটি গুলি ওসমান হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

যে কারণে ফ্রান্স-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালন
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
দাদাকে গুলি করায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence