হাদিকে গুলি করার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা

১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ AM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ AM
ইনকিলাব মঞ্চের লোগা ও হাদি

ইনকিলাব মঞ্চের লোগা ও হাদি © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করেছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের পর বর্তমানে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ কর্মসূচির ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

এ কর্মসূচিটি শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় শাহবাগ জুলাই মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, হামলার প্রতিবাদে এবং নাগরিক অবস্থান তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

 

সাত দাবিতে আজ থেকে লাগাতার আন্দোলনে নামছেন শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন …
  • ২৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরা আর নেই
  • ২৫ অক্টোবর ২০২৬
​ঘুম থেকে উঠেই ব্রাশ, নাকি নাশতার পর? জেনে নিন সঠিক সময়
  • ২৫ অক্টোবর ২০২৬
ইরানে আজ হামলা হতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি
  • ২৫ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, সুযোগ পাবেন যারা
  • ২৫ অক্টোবর ২০২৬