প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২০ AM
যমুনায় বিএনপির প্রতিনিধিদল

যমুনায় বিএনপির প্রতিনিধিদল © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

এ লক্ষ্যে শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপি, জামায়াত ও এনসিপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় যমুনায় এসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা হয়েছেন।

আরও পড়ুন: হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

এ ছাড়া একই দিন বেলা ১২টার দিকে আহত শরিফ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের প্রতিনিধিদের সঙ্গেও পৃথক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ওই বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় আগেই গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি আহত হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও ব্যাপক তদন্ত পরিচালনার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা।

ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950