আজ শাহবাগে বিক্ষোভ সমাবেশ

ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ AM
এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের

এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের © সংগৃহীত

গুলিবিদ্ধ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি ঘোষণা করেছে, দাবি আদায়ে  আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ‘যদি ওসমান হাদির কিছু হয় তাহলে ইন্টেরিম সরকারকে অবশ্যই দায়ভার নিতে হবে।’

জাবের আরও বলেন, ‘তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দরকার হলে দ্রুত পাঠানো হোক। জীবন-মৃত্যুর এই মুহূর্তে কোনো দেরি করার সুযোগ নেই।’

সিসিটিভি ফুটেজ চাওয়া নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি অভিযোগ করেন, ‘গোয়েন্দা সংস্থা বারবার ফোন করছে সিসিটিভি ফুটেজের জন্য। তাদেরকে ফুটেজ খুঁজে দেওয়া কি ইনকিলাব মঞ্চের কাজ? যারা গুলি চালিয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা শুনতে চাই না তারা অন্য কোনোভাবে মারা গেছে। আগামীকাল (শনিবার) সকাল ১০টার মধ্যে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সরকারের এই সুন্দর সুন্দর কথা বলার কোনো অধিকার নেই।’

ওসমান হাদির ওপর হামলাকে তিনি রাষ্ট্রের দায়িত্বহীনতা হিসেবে দেখেন। তার ভাষায়, ‘যারা ওসমান হাদিকে রক্ষা করতে পারে না, তারা বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে?’

কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘কাল (শনিবার) দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশ হবে। দেশবাসীর কাছে দোয়া অনুষ্ঠানের আহ্বান জানাই।’

উসকানি ও বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জাবের বলেন, ‘কেউ যেন উসকানি দিতে না পারে। কারো কোনো বক্তব্যে কেউ যেন নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নেয়। সব সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে জানানো হবে।’

নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশল…
  • ২২ নভেম্বর ২০২৬
ভোটার তালিকা থেকে বাদ পড়ায় বাংলাদেশে পুশইনের হুমকি, আত্মহত্…
  • ২২ নভেম্বর ২০২৬
সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বেড়াতে এসে চা পান করছিলেন গোপালগঞ্জের সাবেক চেয়ারম্য…
  • ২২ নভেম্বর ২০২৬
চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬