কুড়িগ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

৩০ নভেম্বর ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩৬ PM
কুড়িগ্রাম

কুড়িগ্রাম © সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সাড়ে ১১টার দিকে ১৬ শতক জমিকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও এরশাদ আলীর পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। দু’জন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের দু’জন—নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬