গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

১৬ নভেম্বর ২০২৫, ১২:২২ PM
গ্রামীণ ব্যাংকে হামলা

গ্রামীণ ব্যাংকে হামলা © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। এঘটনায় কেউ হতাহত না হলেও গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেছে। গতকাল রাত ২ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন বলেন, তাঁদের নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতর ছিলেন। রাত ২টায় কয়েকজন ব্যাংকের প্রধান ফটক খোলার জন্য চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। নিরাপত্তাপ্রহরী দেখতে পান ৭–৮ জন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এরপর তিনটি বিকট শব্দ হয়। তাঁরা তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার মধ্যে পড়ে। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ডের আংশিক পুড়ে গেছে। এ ঘটনার পর ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী আতঙ্কের মধ্যে আছেন।

স্থানীয় কয়েকজন জানান, রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। আশপাশে পেট্রলের গন্ধে ছেয়ে যায়। বাজারের মাঝখানে হওয়ায় শব্দ পেয়ে আশপাশে থেকে অনেকেই ছুটে আসেন।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক (এরিয়া) ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ‘ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে বাইরে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আপাতত থানায় সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক প্রথম আলোকে বলেন, ‘পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে বোতল পেয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950