গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

১০ নভেম্বর ২০২৫, ১২:২২ PM
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ © সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-২ অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দৃর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন। তিনি জানান, মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ফুটপাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দৃর্বৃত্তরা।

রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা, এমন তথ্য আমাদের কাছে এসেছে। তবে এই ঘটনায় কেউ আটক নেই। আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ নাশকতার ঘটনা যে-ই ঘটাক না কেন তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান মিরপুর মডেল থানার ওসি।

 

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬