নিখোঁজের দুদিন পর নদীতে মিলল যুবকের ভাসমান মরদেহ

নিখোঁজের দুদিন পর নদীতে মিলল যুবকের ভাসমান মরদেহ

নিখোঁজের দুদিন পর নদীতে মিলল যুবকের ভাসমান মরদেহ © প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোহালিয়া নদী থেকে মো. লিটন (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির গাজীর বাড়ির পাশের নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিটন গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইছাদী গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আমখোলা ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত ১৪ মার্চ বেলা ১১টার দিকে আমখোলা বাজার সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে টমটম নিয়ে তরমুজ ক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি নিখোঁজ হন। তবে এ ঘটনায় দুইদিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অংশগ্রহণ, গ্রেপ্তারের দাবি …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় নদীতীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪২ দিনব্যাপী ১৬০ শিক্ষকের প্রশিক্ষণ শুরু শনিবার, একগুচ্ছ নি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9