দুই হাজার পরিবারের মাঝে এমপি নূরুল ইসলাম বুলবুলের ঈদ উপহার

১৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ PM
দুই হাজার পরিবারের মাঝে এমপি নূরুল ইসলাম বুলবুলের ঈদ উপহার

দুই হাজার পরিবারের মাঝে এমপি নূরুল ইসলাম বুলবুলের ঈদ উপহার © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জে দুই হাজার অসহায়, দরিদ্র ও খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির পরিবারের মাঝে ঈদ-উল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি স্কুল মাঠে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে প্রত্যেককে এক হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। পরে দুপুরে নিউ মার্কেট এলাকা ও শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে প্রায় ১ হাজার ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, দলমত নির্বিশেষে সমাজের প্রকৃত অসহায়, দরিদ্র ও খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে-সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপহারসামগ্রী বিতরণকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক পৌর মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬