ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

১৬ মার্চ ২০২৬, ০৯:০৭ PM
সোনামসজিদ স্থলবন্দর

সোনামসজিদ স্থলবন্দর © সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতি এই বিজ্ঞপ্তিতে সই করেছেন।

এতে বলা হয়, আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি এবং সিঅ্যান্ডএফ বিষয়ক সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ বন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে।

জানা গেছে, ১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবারের সাপ্তাহিক ছুটিসহ সরকারি সব ছুটি অন্তর্ভুক্ত থাকবে। তবে এ সময়ের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬