এবার গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপ

১২ নভেম্বর ২০২৫, ০৭:১৪ PM
উদ্ধারকৃত দুই পেট্রলবোমা

উদ্ধারকৃত দুই পেট্রলবোমা © সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন একটি রিসোর্টে দুটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত নিসর্গ রিসোর্টে এ ঘটনা ঘটে। তবে ককটেল দুটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

রিসোর্সটির চেয়ারম্যান ও ব্যবস্থাপক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন। 

পুলিশ জানায়, আজ সকালে রিসোর্ট পরিষ্কার করতে গিয়ে সীমানা প্রাচীরের ভেতরে দুটি পেট্রলবোমা দেখেন নিরাপত্তাকর্মীরা। এতে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রলবোমা দুটি উদ্ধার করে। 

এ বিষয়ে নিসর্গ রিসোর্ট থেকে দুটি কাঁচের বোতল বোমা উদ্ধার করা হয়েছে। এর ভেতরে দাহ্য পদার্থ ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এগুলো নিক্ষেপ করেছিল। তবে বিস্ফোরণ হয়নি। এর আগেও এই রিসোর্টে দুটি বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই মামলা এখনো চলমান রয়েছে। নতুন করে আরও দুটি বোমা উদ্ধারের ঘটনায় আমরা তদন্ত করছি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

মাকে বঁটি দিয়ে হত্যা, কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সেই শি…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950