গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৬ AM
 পেট্রোল বোমায় পুড়ে যাওয়া পিকআপ

পেট্রোল বোমায় পুড়ে যাওয়া পিকআপ © টিডিসি ফটো

গোপালগঞ্জে পরপর দুটি স্থানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা জেলা গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় এ হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে শহরের গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেয়াল ও একটি পিকআপ ভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিকআপভ্যানে আগুন ধরে যায়। অফিসের নিরাপত্তা প্রহরী টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে গভীর রাতে সদর উপজেলার উলপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখার ভবনের দিকে একটি কালো মাইক্রোবাসে করে আসা দুর্বৃত্তরা ৫-৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।

চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬