মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

১২ নভেম্বর ২০২৫, ০৪:০৪ AM
পেট্রোল বোমা নিক্ষেপের সময়ে

পেট্রোল বোমা নিক্ষেপের সময়ে © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত স্কুলটিকে লক্ষ্য করে বোমাগুলো ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেলে চারজন এসে হামলা চালায়। তারা দ্রুত পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের দিকেই নিক্ষেপ করে এবং মুহূর্তের মধ্যেই মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

ফুটেজে দেখা যায়, গভীর রাতে দুটি মোটরসাইকেল এসে স্কুলের সামনে কিছুক্ষণ অবস্থান করে। চালকদের মাথায় হেলমেট ছিল, আর পেছনের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ। এরপর এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন জ্বেলে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, স্কুলটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ আহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

পুলিশ ঘটনার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে বলে জানিয়েছে।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬