এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

০৯ অক্টোবর ২০২৫, ১১:০২ AM
মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি © সংগৃহীত

রাজধানীর মালিবাগে একটি শপিং মলের জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে অবস্থিত 'শম্পা জুয়েলার্স' নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে চোরচক্রের দুই সদস্য বোরকা পরে এসে শপিং মলে প্রবেশ করে। পরে তারা শম্পা জুয়েলার্সের শাটারের তালা ভেঙে দোকানে ঢুকে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরেরা বেশ সুশৃঙ্খলভাবে পুরো চুরির ঘটনা সম্পন্ন করে।

দোকানটির মালিক জানান, চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে প্রায় ৪০০ ভরি বিক্রয়ের জন্য প্রস্তুত স্বর্ণ ছিল এবং ১০০ ভরি বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়া দোকানে থাকা প্রায় ৪০ হাজার টাকা নগদ অর্থও নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরি। পরে রাতের শেষভাগে মার্কেটের দারোয়ান ফোন করে জানালে এসে দেখি, দোকানে আর কিছুই অবশিষ্ট নেই।’

চুরির ঘটনার পর দোকান মালিক থানায় যোগাযোগ করেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ফরচুন শপিং মলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। চোরদের শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে ১২৫ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়। সেই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ এখনো ওই চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950