জ্বরের কাছে হার মানলেন ইডেন ছাত্রী স্বর্ণা

১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ PM
 ইডেনের প্রধান ফটক

ইডেনের প্রধান ফটক © সংগৃহীত

দুইদিন জ্বরের সাথে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষে শিক্ষার্থী প্রত্যাশা স্বর্ণা। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে  ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির রাবেয়া বসরী (প্রস্তাবিত নাম) হলের হলসুপার নাজমুন নাহার। তিনি বলেন, স্বর্ণার অভিভাবকরা এসেছে। তাকে হাসপাতাল থেকে হবিগঞ্জ গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছে। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করছি।

জানা গেছে, তিনি  ইডেন মহিলা কলেজের ১১ তলা হলের (হযরত রাবেয়া বসরী রহঃ) ৭২৩ নাম্বার রুমের আবাসিক ছাত্রী ছিলেন। দুই দিন যাবৎ জ্বরে আক্রান্ত ছিলেন। এর মধ্যে ইউরিন ইনফেকশনও দেখা দেয়। তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬