স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ AM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

দেশের বাজারে এবার কিছুটা কমেছে স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৮৯০ টাকা। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়াবে প্রায় ১ লাখ ৯৩ হাজার টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার রাতে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্তের কথা জানায়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমায় নতুন করে দর সমন্বয় করা হয়েছে। স্বর্ণের নতুন দাম রবিবার থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ ২৩ সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় ওঠে। এটিই ছিল এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দেশের বাজারে আগামীকাল থেকে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণ কিনতে খরচ করতে হবে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা বা প্রায় ১ লাখ ৯৩ হাজার টাকা।

প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকায় বিক্রি হবে।

ট্যাগ: স্বর্ণ
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬