অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি কত?

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ PM
স্বর্ণের দাম বেড়েছে

স্বর্ণের দাম বেড়েছে © ফাইল ফটো

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮৮৯ টাকা।

এতে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা হয়েছে। দেশের বাজারে এর আগে কখনো এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯০ হাজার টাকা হয়নি।

আরও পড়ুন: সোনার দাম বাড়ল, ভরি কত?

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে রাতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বন্ধুদের হামলায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ১৮ অক্টোবর ২০২৬