কুমিল্লায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৯ PM
হামলায় আহত পুলিশের এক সদস্য চিকিৎসা নিচ্ছেন

হামলায় আহত পুলিশের এক সদস্য চিকিৎসা নিচ্ছেন © টিডিসি

কুমিল্লার মেঘনা উপজেলায় চাঁদাবাজবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই মাকসুদ, কনস্টেবল সাইদুল ও সোহাগ।

অভিযানকালে নলচর গ্রামের বারেক প্রধানের ছেলে রানা ও রুপ মিয়ার ছেলে সাজ্জাদকে আটক করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ি। 

নৌ ফাঁড়ির ইনচার্জ সূত্রে জানা যায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকার দক্ষিণ পাশে পাথর ও বালুবোঝাই বোট থেকে চাঁদাবাজরা জোরপূর্বক টাকা আদায় করছিল। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালালে চাঁদাবাজরা দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে অভিযান চালাতে গেলে চাঁদাবাজরা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950